✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইরান যুদ্ধে মার্কিন সামরিক ব্যয় ৯৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১৮:৪৫:৪৬ |

ইরানে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় ৯৫.২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ‘ইরান ওয়ার কস্ট ট্র্যাকার’ নামক একটি ওয়েবসাইটের রিয়েল-টাইম কাউন্টারের বরাত দিয়ে রাশিয়ান বার্তা সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ মার্চ মার্কিন কংগ্রেসে পেন্টাগনের দেওয়া একটি ব্রিফিংয়ের ওপর ভিত্তি করে এই রিয়েল-টাইম কাউন্টারটি তৈরি করা হয়েছে। ওই ব্রিফিংয়ে পেন্টাগন জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে শত্রুতা শুরু হওয়ার প্রথম ছয় দিনেই ওয়াশিংটন ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ করেছে। একই সাথে চলমান এই সংঘাতের প্রতিটি পরবর্তী দিনের জন্য অতিরিক্ত ১ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক হামলা চালানো হয়। হোয়াইট হাউজের পক্ষ থেকে এই হামলার সপক্ষে যুক্তি দিয়ে দাবি করা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, এই হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু ছাড়াও বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালায় ইরান। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..