✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আইনি জটিলতায় ব্র্যাড পিট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১৮:৪২:৩৭ |

হলিউড অভিনেতা ব্র্যাড পিট এবার আইনি জটিলতায় পড়েছেন। তার স্কিনকেয়ার ব্র্যান্ড Beau Domaine-এর বিরুদ্ধে মামলা করেছে আরেক প্রসাধনী সংস্থা Beau D.। অভিযোগ, দুই ব্র্যান্ডের নামের মধ্যে অতিরিক্ত মিল থাকায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

জানা গেছে, ২০২০ সালে যাত্রা শুরু করে ‘Beau D.’। সংস্থাটির জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে প্রিমিয়াম লিপ বাম ও ‘D. Cream’। বিশেষ করে পুরুষদের ইন্টিমেট স্কিনের জন্য তৈরি এই পণ্যগুলোর প্রচারে তারা আকর্ষণীয় ভাষা ব্যবহার করে আসছে।

অন্যদিকে, ২০২২ সালে ফরাসি ওয়াইন প্রস্তুতকারক পেরিন পরিবারের সঙ্গে যৌথভাবে নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড চালু করেন ব্র্যাড পিট। তখন ব্র্যান্ডটির নাম ছিল ‘Le Domaine’। আঙুর থেকে তৈরি উপাদান ব্যবহার করে পণ্য তৈরির কারণে ব্র্যান্ডটি আলাদা পরিচিতি পায়।

পরে ২০২৪ সালে ব্র্যান্ডটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘Beau Domaine’। এরপরই আপত্তি তোলে ‘Beau D.’। তাদের দাবি, নতুন নামটি তাদের নিবন্ধিত ট্রেডমার্কের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।

অভিযোগ অনুযায়ী, আদালতে যাওয়ার আগে বিষয়টি মীমাংসার জন্য তিনবার যোগাযোগের চেষ্টা করেছিল ‘Beau D.’। তবে সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তারা আইনি পদক্ষেপ নেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..