✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঈদে বানান স্বাস্থ্যকর পানীয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১২:৪৪:০২ |
এবারের কোরবানির ঈদ পড়েছে গরমের মধ্যে। উৎসবের দিনগুলোতে পোলাও, মাংস, বিরিয়ানি তো খাওয়া হয়ই । এর পাশাপাশি থাকে নানা পদের মিষ্টি। এসব ভারী খাবার খাওয়ার পর হজম সহায়তার জন্য বাড়িতে তৈরি করতে পারেন স্বাস্থ্যকর পানীয়। 

মাঠা
উপকরণ: ফুলক্রিম দুধের টক দই ১ কেজি, বিট লবণ ১ চা চামচ, সাদা লবণ স্বাদমতো, চিনি ২-৩ টেবিল চামচ, ঠান্ডা পানি ২ গ্লাস, লেবুর রস ১-২ টেবিল চামচ, ছানা-মাখন সামান্য (পরিবেশনের জন্য)।
প্রস্তুত প্রণালি: টক দইয়ে পানি বাদে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার পানি মেশাতে হবে। মাঠা কতটুকু ঘন রাখা হবে তার ওপর নির্ভর করে পানি দিতে হবে। গ্লাসে মাঠা ঢেলে ছানা-মাখন দিয়ে পরিবেশন করতে হবে।


বোরহানি 
উপকরণ :টক দই ১ কেজি, পানি আধা লিটার, ডালসহ পুদিনা পাতা বাটা ১ চা চামচ, ধনেপাতা ১ চা চামচ, বিট লবণ আধা চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, জিরা ভাজা গুঁড়া আধা চা চামচ, সাদা সরিষা গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো ও চিনি প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালি :দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে পানি দিন । এরপর একে একে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার ছেঁকে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

টক দই পুদিনা পাতার শরবত
উপকরণ
পুদিনা পাতা এক কাপ, টক দই ২৫০ মিলিলিটার, ধনেপাতা আধা কাপ, কাঁচামরিচ কুচি দুটি, কাঁচা আম দুই টুকরা, গোলমরিচের গুঁড়া সামান্য, বরফ কুচি সামান্য ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি
প্রথমে পুদিনা পাতা ও ধনেপাতা কুচি ভালো করে ধুয়ে একটি ব্লেন্ডারে নিন। এবার এর মধ্যে টক দই, কাঁচামরিচ কুচি, কাঁচা আম, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। আধা কাপ পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে একটি গ্লাসে মিশ্রণটি ঢেলে নিন। ওপরে সামান্য বরফ কুচি দিয়ে পরিবেশন করুন ঠান্ডা পুদিনা-টক দই শরবত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..