✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে জেসির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ২০:২০:১১ |
গত বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছিলেন সাথিরা জাকির জেসি। এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে তার। আইসিসি আসন্ন প্রতিযোগিতার জন্য জেসিসহ নতুন চার আম্পায়ারের নাম অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছে।

এনিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় আসরে ম্যাচ অফিসিয়ালের প্যানেলে শুধু নারীদের রেখেছে আইসিসি। জেসির সঙ্গে অভিষেক হচ্ছে ক্যানডিস লা বোর্ডে, গায়ত্রী ভেণুগোপালন, কেরিন ক্লাস্টের।

১২ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৪ আম্পায়ার ও চার ম্যাচ রেফারি নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন ২০২৪ সালের আসরে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।




এই তালিকায় সবচেয়ে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। ইতোমধ্যে ছয়টি আসরে ২২ ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

এমিরেটস আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার প্যানেল: লরেন আগেনবাগ, কিম কটন, অ্যানা হ্যারিস, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, ক্যান্ডিস লা বোর্ডে, জানানি এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সুজান রেডফার্ন, এলোইস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস, গায়ত্রী বেনুগোপালন।

এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেল: ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী, মিশেল পেরেরা। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..