✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মাকে নিয়ে শুভর আবেগঘন পোস্ট

‘তুমি ছাড়া আমার জীবনে এখন আর যে ঈদ আসে না’,

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ২০:১৮:৪৫ |
পবিত্র ঈদুল আজহার দিনে প্রয়াত মাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। মায়ের কবর জিয়ারত শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি প্রকাশ করেন তিনি।

বুধবার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শুভ। সেখানে দেখা যায়, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নিয়েছেন এই নায়ক।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে মাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক মা। তুমি ছাড়া আমার জীবনে এখন আর যে ঈদ আসে না তুমি বুঝতে পারো? এই যে তোমার সঙ্গে এত কথা বলি তুমি শুনতে পাও ওপর থেকে? সবাইকে ঈদ মোবারক।’

পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের অনেকেই শুভর প্রতি সমবেদনা ও ভালোবাসা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জানুয়ারি মা খাইরুন নেছাকে হারান আরিফিন শুভ। দীর্ঘদিন ধরে তিনি ছেলের সঙ্গেই ঢাকায় বসবাস করছিলেন। জানা গেছে, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন শুভর মা।

এদিকে ঈদের দিনই মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। অ্যাকশনধর্মী এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি দেশের ৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..