✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হুন্দাইয়ের নতুন বৈদ্যুতিক এসইউভি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ২০:০৬:১১ |
বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই তাদের ফ্ল্যাগশিপ বৈদ্যুতিক এসইউভি ‘আয়োনিক-৯’-এর একটি বিশেষ সংস্করণ উন্মোচন করেছে। ২০২৭ মডেলের এই গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘আয়োনিক-৯ পারফরম্যান্স ক্যালিগ্রাফি ব্ল্যাক ইংক এডিশন’। সম্পূর্ণ কালো রঙের আভিজাত্যে ঘেরা এই এসইউভিটি ইতোমধ্যে অটোমোবাইল বিশ্বে বেশ সাড়া ফেলেছে।

শৈল্পিক নকশা
ব্ল্যাক ইংক এডিশনের প্রধান আকর্ষণ এর ‘স্টিলথি’ লুক। এর বাইরের অংশে কেবল ‘অ্যাবিস ব্ল্যাক পার্ল’ রং ব্যবহার করা হয়েছে। গাড়ির সামনের স্কিড প্লেট, পেছনের গার্নিশ, রুফ রেল ও জানালার মোল্ডিং–সবই চকচকে কালো (গ্লসি ব্ল্যাক) রঙের। এমনকি লোগো ও দরজার হাতলগুলোতেও কালোর ছোঁয়া রাখা হয়েছে। এই সংস্করণে ২১ ইঞ্চির বিশেষ ‘টারবাইন ডিজাইন’ চাকা ব্যবহার করা হয়েছে, যা গাড়িটিকে আরও গতিশীল রূপ দিয়েছে।

অভিজাত সজ্জা
গাড়ির ভেতরে প্রবেশ করলে এক নিবিড় কালো আবহ চোখে পড়বে। এর আসন থেকে শুরু করে বাটন, স্টিয়ারিং হুইল ও ড্যাশবোর্ড স্ক্রিন সবই কালো। আভিজাত্য বাড়াতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম ব্ল্যাক অ্যালুমিনিয়াম ট্রিম। যেহেতু এটি হুন্দাইয়ের শীর্ষ সারির ‘ক্যালিগ্রাফি’ ট্রিম, তাই এতে অত্যাধুনিক সব প্রযুক্তি সুবিধা যুক্ত করা হয়েছে। হেড-আপ ডিসপ্লে, মাইক্রোফাইবার হেডলাইনার, রিমোট স্মার্ট পার্কিং অ্যাসিস্ট এবং মেটাল প্যাডেলের মতো ফিচার একে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

ক্ষমতা ও পারফরম্যান্স
নতুন এই ব্ল্যাক ইংক এডিশনে রয়েছে ডুয়াল মোটর অল-হুইল-ড্রাইভ সিস্টেম। এটি সর্বোচ্চ ৪২২ হর্সপাওয়ার এবং ৫১৬ পাউন্ড-ফিট টর্ক উৎপাদন করতে সক্ষম। শক্তিশালী মোটর থাকায় বিশাল আকৃতির এই এসইউভিটি মাত্র ৪.৪ সেকেন্ডে শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে পারে। সব মডেলে ১১০ কিলোওয়াট-আওয়ারের (লিথিয়াম-আয়ন) ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার পূর্ণ চার্জে এটি প্রায় ৫০০ কিলোমিটার (৩১১ মাইল) পথ চলতে পারবে।

হুন্দাই এখনো এই বিশেষ সংস্করণের দাম ঘোষণা করেনি। তবে ধারণা করা হচ্ছে, বর্তমান শীর্ষ মডেলের ৭৯ হাজার ৯০ ডলার মূল্যের চেয়ে এটি কিছুটা বেশি হবে। আগামী গ্রীষ্ম মৌসুমে আন্তর্জাতিক বাজারে হুন্দাইয়ের ডিলার পয়েন্টগুলোয় গাড়িটি পাওয়া যাবে। তিন সারির আসনবিশিষ্ট এই ইলেকট্রিক এসইউভি বড় পরিবারের জন্য আরামদায়ক ও বিলাসবহুল যাতায়াত নিশ্চিত করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..