✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঈদের দিন যাত্রীদের বিশেষ আপ্যায়ন বিমানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ১৮:২৭:০৮ |

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য বিশেষ উপহারসামগ্রী বিতরণ ও উৎসবমুখর আপ্যায়নের আয়োজন করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীসেবার মানোন্নয়ন ও আন্তরিক সেবার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

ঈদের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন। এ সময় যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময়ও অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে বিমানের অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ ঈদ মেন্যু পরিবেশন করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..