সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হাতের তালুতেই ধরে ফেলা যায়, মিলল নতুন নীল অক্টোপাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ১৮:১৯:১৯ |

গভীর সমুদ্রের অজানা জগত থেকে এবার মিলেছে নতুন এক ক্ষুদে অক্টোপাসের সন্ধান। নীল রঙের এই প্রাণী এতটাই ছোট যে মানুষের হাতের তালুতেই সহজে ধরে রাখা যায়। বিজ্ঞানীরা বলছেন, নতুন এই আবিষ্কার সমুদ্রের জীববৈচিত্র্য ও প্রাণীর বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দেবে।

২০১৫ সালে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের প্রায় ১ হাজার ৭৭৩ মিটার গভীরে একটি দূরনিয়ন্ত্রিত পানির নিচের যন্ত্র প্রথম প্রাণীটির ভিডিও ধারণ করে। তখন গবেষকরা এটিকে খেলনা পুতুলের মতো দেখতে বলে মন্তব্য করেছিলেন।

দীর্ঘ গবেষণার পর সম্প্রতি প্রাণীটিকে নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘মাইক্রোএলেডোনে গ্যালাপাগেনসিস’। শিকাগোর ফিল্ড জাদুঘরের গবেষক জ্যানেট ভয়েট গবেষণাটি পরিচালনা করেন। প্রাণীটি ছিল স্ত্রী প্রজাতির।

গবেষকরা জানান, প্রাণীটির দেহ নরম হওয়ায় সরাসরি কেটে পরীক্ষা করা ঝুঁকিপূর্ণ ছিল। তাই বিশেষ ত্রিমাত্রিক চিত্র তৈরির যন্ত্র ব্যবহার করে এর শরীরের ভেতরের গঠন বিশ্লেষণ করা হয়। হাজার হাজার রশ্মিচিত্র একত্র করে প্রাণীটির পূর্ণ ত্রিমাত্রিক অবয়ব তৈরি করা হয়।

বিজ্ঞানীরা বলেন, এই অক্টোপাসের ত্বক মসৃণ এবং চোখ বড়। এর শরীরের কিছু বৈশিষ্ট্য প্রশান্ত মহাসাগরের আরেকটি পরিচিত প্রজাতির সঙ্গে মিলে যায়। তবে দেহের রঙের বিন্যাস আলাদা হওয়ায় এটিকে নতুন প্রজাতি হিসেবে ধরা হয়েছে।

পৃথিবীর সমুদ্রতলের খুব সামান্য অংশই এখন পর্যন্ত মানুষের জানা হয়েছে। তাই গভীর সমুদ্রের অনুসন্ধানে নিয়মিত নতুন প্রাণীর সন্ধান মিলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব সমুদ্রের গভীর অংশেও পৌঁছে যাচ্ছে। ফলে এসব প্রাণী সম্পর্কে দ্রুত জানার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..