✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কোরবানির জন্য ঢাকা দক্ষিণের ৩৫৭ স্থান নির্ধারণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৭, | ১৯:২২:২৭ |

ঈদের জামাত শেষে রাজধানীতে তিন দিনব্যাপী কোরবানির পশু জবাইয়ের কার্যক্রম চলবে। এই সময়ে কোরবানির সব বর্জ্য অপসারণে প্রস্তুত রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন(ডিএসসিসি)।

বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে কোরবানির পশু জবাইয়ের জন্য ৩৫৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৭ মে) ৭৫টি ওয়ার্ডে নির্ধারিত এসব স্থানের একটি তালিকা গণমাধ্যেম সরবরাহ করেছে ডিএসসিসি। পাশাপাশি নির্ধারিত স্থানে কোরবানি পশু জবাইয়ের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা কোরবানির স্থান নির্ধারিত করে দিয়েছে। নির্ধারিত স্থানে কোরবানি করা হলে বর্জ্য অপসারণ করা সহজ হবে।

এর আগে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রেসবিফ্রিংয়ে ‎নগরবাসীর উদ্দেশে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসি কর্তৃক কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে, নির্ধারিত স্থানে কোরবানি করুন। কোরবানি পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন, যেন পরিচ্ছন্নতাকর্মীরা সহজে সংগ্রহ করতে পারে।‎’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..