✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দুবাইয়ে গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৫:৪৭:৪২ |

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মো. নুরে আলম (৩২) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গাড়ির ধাক্কায় আহত হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার মৃত্যু হয়েছে এই প্রবাসীর। 

তিনি কুমিল্লার বুড়িচং উপজেলা উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হাজী আয়েত আলীর ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মে ডিউটি শেষে কোম্পানির মাইক্রোবাস যোগে বাসায় ফিরছিলেন নুরে আলমসহ ১২ জন প্রবাসী শ্রমিক। পথে একটি তেলবাহী গাড়ি এসে তাদের বহনকারী মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। নুরে আলমসহ সবাই গুরুতর আহত হন।

আহতদের স্থানীয় রাসেল কিনার আল কাসিমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় না ফেরার দেশে চলে যান নুরে আলম। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতের বড় ভাই ও পীরযাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম মাস্টার জানান, সংসারের অভাব ঘোচাতে প্রায় ছয় বছর আগে দুবাই যান নুরে আলম। মাত্র ছয় মাস আগে ছুটিতে দেশে এসে স্ত্রী-সন্তান ও স্বজনদের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যান তিনি। কে জানতো, সেটাই হবে পরিবারের সঙ্গে তার শেষ দেখা।

নুরে আলম রেখে গেছেন স্ত্রী ও মাত্র ১৭ মাস বয়সী এক শিশুপুত্রকে। বাবাকে হারানোর অর্থ কী, সেই ছোট্ট শিশুটি এখনো বুঝে উঠতে পারেনি। কিন্তু পরিবারের কান্না আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ।

পরিবারের সদস্যরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো মুখ দেখার আকুতি জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..