✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৫:৩৮:৫৫ |

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ, নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেতু ও টোল প্লাজা এলাকায় সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২১ মে থেকে মাঠে দায়িত্ব পালন করছে বিজিবি। মাঠে থাকবে ঈদের পরের ৩ দিন পর্যন্ত।

যেসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে-এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার, কাঞ্চন সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু টোল প্লাজা, কাঁচপুর সেতু, মদনপুর, মুগরাপাড়া, মুক্তারপুর ব্রিজ, মেঘনা সেতু টোল প্লাজা, নবীনগর, বাইপাইল, গাজীপুর চৌরাস্তা ও ভোগরা বাইপাস এলাকা।

বিজিবি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকাগুলোতে সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..