✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১২:১১:৫৭ |

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) সকাল সোয়া ১১টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন। তিনি জানান, সকাল ১১টার পর থেকেই আকাশ মেঘলা হয়ে যায় এবং হঠাৎ করে দমকা বাতাস শুরু হয়। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা অনেক যানবাহন ও শত শত যাত্রী মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকা পড়েছেন। ঝড়ো বাতাসের কারণে দৌলতদিয়া প্রান্তে কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়েছে আর কিছু ফেরি মাঝনদী ও পাটুরিয়া প্রান্তে অবস্থান করছে।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বৈরী আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ থাকলে যাত্রীদের ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি- এই বিষয়টি সবার মনে রাখা উচিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..