✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাস কতটা ক্ষতিকর জানেন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১৩:০৩:২৪ |
অনেকেরই অভ্যাস আছে খাবার খাওয়ার পরপরই বিশ্রাম নেওয়ার। কেউ বিছানায় শুয়ে পড়েন, আবার কেউ চেয়ারে বসেই ঝিমাতে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষ করে খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে খাবার সঠিকভাবে হজম হতে বাধাগ্রস্ত হয়। চিকিৎসকদের ভাষায়, তখন পাকস্থলীর অ্যাসিড ও খাবারের কিছু অংশ উল্টো দিকে খাদ্যনালীতে উঠে আসতে পারে। এই অবস্থাকে বলা হয় অ্যাসিড রিফ্লাক্স। এর ফলে বুকজ্বালা, গলায় জ্বালাপোড়া, টক ঢেঁকুর কিংবা মুখে তিক্ত স্বাদ অনুভূত হতে পারে। অনেক সময় কাশিও দেখা দেয়, যা হাঁপানির লক্ষণের মতো মনে হতে পারে।

বিশেষজ্ঞরা জানান, নিয়মিত এমন সমস্যা হলে তা পরে দীর্ঘমেয়াদি রিফ্লাক্স রোগে রূপ নিতে পারে। এ রোগে খাবার গিলতে অসুবিধা, বুকে ব্যথা বা গলায় কিছু আটকে থাকার অনুভূতির মতো উপসর্গ দেখা দিতে পারে।

স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম এভ্রিডে হেলথ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, খাওয়ার অন্তত দুই থেকে তিন ঘণ্টা পর ঘুমাতে যাওয়া সবচেয়ে ভালো। পাশাপাশি খাবারের পর হালকা হাঁটাচলা করলে হজমে সহায়তা করে এবং রিফ্লাক্সের ঝুঁকি কমায়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দীর্ঘদিন বুকজ্বালা বা অ্যাসিডিটির সমস্যা অবহেলা না করে প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ চিকিৎসা ছাড়া এ সমস্যা খাদ্যনালীতে জটিলতা তৈরি করতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..