✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সিবিএস নিউজের প্রতিবেদন

সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না খোদ ইরানের নেতারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১২:৫৬:২৬ |
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে গোপন একটি স্থানে কঠোর নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন।  বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ খুবই সীমিত।  এমনটাই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। 

রোববার (২৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে জটিল বার্তাবাহক ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। 

বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকা ইরানি কর্মকর্তারাও নিজেদের সরকারি ব্যবস্থার ভেতরে সহজে যোগাযোগ করতে পারছেন না। এ কারণেই আলোচনা এগোতে দেরি হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যখন কোনো প্রস্তাব পাঠায়, তখন সেই বার্তা সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে উত্তর আসতে অনেক সময় লেগে যায়।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস জানায়, সর্বোচ্চ নেতার নিরাপত্তার জন্য অত্যন্ত সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি ইরান সরকারের উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তাও তার অবস্থান সম্পর্কে জানেন না এবং সরাসরি যোগাযোগের কোনো উপায়ও তাদের নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..