সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজকীয় সাজে দেবের রহস্যময় পোস্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৪, | ১৮:১৫:৪৬ |

ভিন্নধর্মী চরিত্রে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেতা দেব। রোম্যান্টিক নায়ক থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, প্রতিটি ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন তিনি। এবার আবারও এক রহস্যময় লুকে হাজির হয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিলেন অভিনেতা।

রবিবার সকালে সামাজিক মাধ্যমে একটি নতুন ছবি পোস্ট করেন দেব। সেখানে তাকে দেখা যায় রাজকীয় বেশে—ঘিয়ে রঙের ধুতি-পাঞ্জাবি, মাথায় পাগড়ি এবং মোটা গোঁফে একেবারে রাজসিংহাসনে বসা রাজার আদলে। 

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন,‘একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে।’

এই পোস্ট সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। কারণ চলতি সময়ে দেবের যেসব সিনেমা নিয়ে আলোচনা চলছে, তার কোনোটিতেই এমন চরিত্র বা লুকের ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে নতুন কোনো সিনেমা, ওয়েব প্রজেক্ট নাকি অন্য কিছু তা নিয়েই এখন কৌতূহল বাড়ছে।

এর আগেও ‘রঘু ডাকাত’ কিংবা ‘আমাজন অভিযান’-এর শঙ্কর রায় চৌধুরীর মতো ব্যতিক্রমী চরিত্রে দর্শকদের চমকে দিয়েছেন দেব। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘দেশু ৭’-এর শুটিং নিয়ে। শুটিং লোকেশন ঘুরে দেখার বিভিন্ন মুহূর্তও সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন অভিনেতা।

নতুন পোস্ট প্রকাশের পরপরই মন্তব্যে ভরে গেছে তার সোশ্যাল মিডিয়া। অনুরাগীরা জানতে চাইছেন, ২৫ মে ঠিক কোন নতুন রূপে দেখা যাবে তাদের প্রিয় তারকাকে। এখন অপেক্ষা কেবল রহস্য উন্মোচনের।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..