✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২১:৩০:৪২ |

ঢাকার কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চন্ডিতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহ পরান (২৪)। তার বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।

জানা যায়, ওই শিশু পরিবার ও অভিযুক্ত শাহ পরান উভয়েই চুনকুটিয়ার ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে নিয়ে যায়। অটোচালক মো. রাকাত (৩৮) জানান, আমি রাস্তা থেকে দেখতে পাই একজন যুবক ছোট একটি বাচ্চা নিয়ে চন্ডিতলা জঙ্গলে যাচ্ছে। মনে সন্দেহ হলে গিয়ে দেখি...। পরে চিৎকার করলে আশেপাশে মানুষ আসে এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। রাজমিস্ত্রী মোশাররফ হোসেন বলেন, দোকানে চা খেয়ে বাসায় যাওয়ার সময় চিৎকার শুনে এসে দেখি ৪ বছরের শিশুর সঙ্গে এই কাজ। পরে সাথে সাথে র‍্যাব এসে মেয়েটিকে রক্ষা করে। 

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, অটোরিকশা চালকের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত এসে চন্ডিতলার নির্জন ঝোপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করি। আসামি র‍্যাবের হেফাজতে আছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..