✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২১:০৬:১১ |

যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামে এক শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আলম গাজীকে (৫৬) আটক করেছে শার্শা থানা পুলিশ।

গত ২০ মে সকাল আনুমানিক ৯টার দিকে ওই শিশু তার দাদার সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী আলম গাজী শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি মাছের ঘেরের টোংঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী জানান, টোংঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক নারী শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে ভেতরের পরিস্থিতি দেখতে পান। পরে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা জানায়।

পরিবারের সদস্যরা প্রথমে সামাজিক মান-সম্মানের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখলেও শুক্রবার  ঘটনাটি এলাকায় জানাজানি হলে শিশুটির পিতা-মাতা শার্শা থানা পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলম গাজীকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..