✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ১৪:০০:২৬ |
২০২৫ সালের স্নাতক (সম্মান) তৃতীয়বর্ষ পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নম্বরের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতির ৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৩ নম্বর না পেলে তাকে চূড়ান্তভাবে ফরম পূরণের জন্য অযোগ্য বিবেচনা করা হবে।

শুক্রবার (২২ মে) প্রকাশিত ইনকোর্স পরীক্ষা ও নম্বর প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনকোর্সে ২০ নম্বরের মধ্যে ১৫ নম্বর পরীক্ষার মাধ্যমে এবং ক্লাসে উপস্থিতির জন্য ৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে ৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৩ নম্বর না পেলে তাকে চূড়ান্তভাবে ফরম পূরণে যোগ্য বিবেচনা করা হবে না।

এতে আরও উল্লেখ করা হয়, একজন পরীক্ষার্থীকে ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে দুটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর ৪০ শতাংশের কম হলে ওই শিক্ষার্থী ফরম পূরণ করতে পারবেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..