✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বায়তুল মোকাররমে ঈদের জামাত পাঁচটি, প্রথমটি ৭টায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ২০:৩৪:২০ |

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার কোরবানির ঈদের পাঁচটি জামাত হবে, যার প্রথমটি হবে সকাল ৭টায়। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান।

দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়; ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়, যেখানে ইমামতি করবেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০ টা ৪৫ মিনিটে। শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে নামাজ পড়াবেন মো. শহিদুল ইসলাম।

আগামী ২৮ মে সারাদেশে ঈদুল আজহা উদযাপন হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..