✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

৪৪তম বিসিএস

১০১ নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন যে কারণে বাতিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৪:২১:১৪ |
৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর নন-ক্যাডার পদ থেকে ১০১ প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে আরও সাত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

বুধবার (২০ মে) পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল ও মনোনয়ন প্রকাশ করা হয়েছিল; কিন্তু বিজ্ঞপ্তির শর্তানুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ঘাটতি বা কমতি থাকায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১০১ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলো। এ ছাড়া নানা জটিলতার কারণে আরও সাত প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

পিএসসি জানিয়েছে, মনোনয়ন বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীদের রোল নম্বরসহ বিস্তারিত তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডারে ২ হাজার ৯৬৮ প্রার্থীকে বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছিল পিএসসি। আজ ১০১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় সেই তালিকা থেকে প্রার্থীর সংখ্যা কিছুটা কমল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..