✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শুধু কঠিন শাস্তি দিলেই হবে না, আমাদের অসুস্থ মানসিকতাও বদলাতে হবে: পিয়া জান্নাতুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৪:১৭:২৮ |
পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে নারী বা শিশু ধর্ষণ, ধর্ষণের পর হত্যার খবর পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। প্রতিনিয়ত এসব খবরে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন পিয়া জান্নাতুল। এসময় তিনি এসব ঘটনার বিচারের পাশাপাশি এর কারণ খতিয়ে দেখার দাবি জানান।

ভিডিওর ক্যাপশনে পিয়া লিখেছেন, প্রতিদিন নারী ধর্ষণ, তারপর হত্যা। শুধু কঠিন শাস্তি দিলেই হবে না, আমাদের সেই অসুস্থ মানসিকতাও বদলাতে হবে যেখান থেকে নারীর প্রতি সহিংসতা জন্ম নেয়।

তিনি বলেন, শুধু আইন দিয়ে এই অপরাধগুলো কমানো সম্ভব না। অবশ্যই আমরা দ্রুত বিচার চাই। পাশাপাশি এমন অপরাধ কেনো বেড়ে চলেছে সেটি নিয়ে আমাদের ভাবতে হবে।



নারীদের প্রতি যে ফ্রাস্টেশন, এটা একটি বাচ্চা মেয়ের ওপর কীভাবে আসে? এমন প্রশ্ন রেখে পিয়া জান্নাতুল বলেন, আমার মনে হয় এটার মধ্যে ভায়োলেন্ট পর্নগ্রাফি, টক্সিক ম্যাসকুলিনিটি, অনিয়ন্ত্রিত রাগ, ড্রাগ অ্যাবিউজ, চাইল্ডগুড ট্রমা-এগুলো একটি ছেলের মধ্যে যখন থাকে, এটারই বহিঃপ্রকাশ ঘটে নারী বা বাচ্চা শিশুদের প্রতি।

তিনি ছেলে শিশুদের মানসিক স্বাস্থ্য শেখানোর পরামর্শ দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..