সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাঘব-পরিণীতির বিয়েতে ছিল কড়া নিষেধাজ্ঞা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৪:১৫:৩২ |
রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ে ছিল সেই সময়ের অন্যতম আলোচিত আয়োজন। উদয়পুরের রাজকীয় প্রাসাদে বসেছিল তাঁদের বিয়ের আসর। রাজনৈতিক অঙ্গন থেকে বিনোদনজগত দুই দুনিয়ার বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তবে ঝলমলে সেই আয়োজনের আড়ালে যে এত কড়া গোপনীয়তা বজায় রাখা হয়েছিল, তা এতদিন পরে সামনে এল।

সম্প্রতি রাঘব-পরিণীতির বিয়ের পুরোহিত অঙ্কিত বাত্রা এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন সেই অনুষ্ঠানের নানা অজানা গল্প। তাঁর দাবি, বিয়ের প্রতিটি মুহূর্ত গোপন রাখতেই ছিল বিশেষ কড়াকড়ি। এমনকি কোনও ছবি বা দৃশ্য বাইরে চলে না যায়, তা নিশ্চিত করতে অতিথিদের দিকেও রাখা হয়েছিল কড়া নজর।

অঙ্কিতের কথায়, পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাঁর মা মধু চোপড়া। কিন্তু অনুষ্ঠান চলাকালীন তাঁর ফোনে থাকা একটি ছবি মুছে ফেলতেও অনুরোধ করা হয়েছিল। শুধু তাই নয়, অনুষ্ঠানে উপস্থিত চিত্রগ্রাহকদের কাছ থেকেও কিছু দৃশ্য মুছে ফেলতে বলা হয়।



সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে ঘিরে। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে তাঁর নাচের একটি দৃশ্যও রাখা হয়নি। সেই ভিডিও মুছে ফেলতে বলা হয়েছিল উপস্থিত আলোকচিত্রীদের। যদিও অতিথিরা সকলেই সেই নির্দেশ সম্মানের সঙ্গেই মেনে নিয়েছিলেন বলে জানিয়েছেন পুরোহিত।

তবে এত বিধিনিষেধের মধ্যেও বিয়ের কিছু মুহূর্ত এখনও আলোচনায় রয়েছে। বিশেষ করে জলপথে বরযাত্রী নিয়ে রাঘবের প্রবেশ এবং মার্জার সরণি ধরে পরিণীতির বিয়ের মণ্ডপে আসার দৃশ্য নাকি উপস্থিত সকলকে মুগ্ধ করেছিল।

তিন বছর পর সেই বিয়ের অন্দরমহলের গল্প প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। অনেকে বলছেন, তারকাদের ব্যক্তিগত মুহূর্ত গোপন রাখার এই প্রবণতা এখন বিনোদনজগতে অনেকটাই বেড়েছে। আর সেই কারণেই হয়তো রাঘব-পরিণীতির বিয়েতে এত কঠোর নিরাপত্তা আর গোপনীয়তার ব্যবস্থা করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..