✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বগুড়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৩:২৯:০৮ |

বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।

গতকাল বুধবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

রিতা রানী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া বিধান চন্দ্র রায়ের স্ত্রী। 

রিতা রানীর স্বামী বিধান চন্দ্র রায় জানান, তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন। 

বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রিতা রানীর সঙ্গে রাতের খাবার খেয়ে তারা প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়। একই সময় স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনে দ্রুত সেখানে ছুটে যান। ঘরে ঢুকে তিনি দেখতে পান রিতা রানীর গলা কাটা রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পরে চিৎকার করে বাইরে বের হলে বাড়ির সদর দরজা খোলা দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, নিহতের মরদেহ শয়নকক্ষের মেঝেতে গলাকাটা অবস্থায় পড়ে ছিল। হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..