সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শাহরুখ আমাকে নায়ক হতে শিখিয়েছে: সাইফ আলি খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২০, | ১৯:১৩:১২ |
লিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও সাইফ আলি খানের বন্ধুত্ব বরাবরই দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। পর্দায় তাঁদের রসায়ন যেমন প্রশংসিত হয়েছে, তেমনি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে ‘কল হো না হো’ সিনেমায় তাঁদের উপস্থিতি আজও দর্শকের মনে আলাদা জায়গা করে আছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে নিয়ে বেশ কিছু অজানা স্মৃতির কথা শেয়ার করেছেন সাইফ আলি খান। সেখানে তিনি জানিয়েছেন, অভিনয়জীবনের শুরুর দিকে নিজের সক্ষমতা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন তিনি। বড় চরিত্র বা একটি পুরো সিনেমার দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার ব্যাপারে তখন আত্মবিশ্বাসের অভাব ছিল অভিনেতার।



সেই সময়েই তার পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ খান। সাইফের ভাষ্য, শাহরুখই তাকে বুঝিয়েছিলেন একজন প্রধান অভিনেতা কীভাবে পুরো সিনেমাকে নিজের উপস্থিতি দিয়ে এগিয়ে নিয়ে যান। শুধু অভিনয় নয়, পর্দায় আত্মবিশ্বাসী হয়ে ওঠার দিকটিও তিনি শিখেছিলেন কিং খানের কাছ থেকেই।

সাইফ বলেন, শাহরুখ তাকে শিখিয়েছিলেন কীভাবে একজন পূর্ণাঙ্গ নায়ক হিসেবে নিজেকে গড়ে তুলতে হয়। তার সেই পরামর্শ এবং মানসিক সমর্থনই পরবর্তীতে নিজের অভিনয়জীবনে বড় পরিবর্তন এনে দেয় বলে মনে করেন নবাব পরিবারের এই তারকা।

দীর্ঘদিনের বন্ধুত্বের এই গল্প সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে শাহরুখ-সাইফ জুটি। ভক্তদের অনেকেই বলছেন, পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক এতটাই আন্তরিক বলেই একসঙ্গে কাজ করলে সেই রসায়ন দর্শকের মন ছুঁয়ে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..