✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় কবে দেখা যাবে ঐশ্বরিয়াকে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২০, | ১৯:১০:৪১ |
কান চলচ্চিত্র উৎসব মানেই বিশ্বজুড়ে তারকাদের ঝলমলে উপস্থিতি। আর এই উৎসবে ভারতীয় দর্শকদের সবচেয়ে বেশি নজর থাকে যার দিকে, তিনি হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি এই উৎসবের অন্যতম পরিচিত মুখ। এবারও তার উপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা তিনি কি সত্যিই এবার অংশ নিচ্ছেন না?

এবছরের কান চলচ্চিত্র উৎসব ১২ মে শুরু হয়েছে এবং চলবে ২৩ মে পর্যন্ত। শুরুতে গুঞ্জন ছিল যে ঐশ্বরিয়া রাই বচ্চনকে এবার হয়তো লাল গালিচায় দেখা দেবেন না। তবে সাম্প্রতি শোনা যাচ্ছে তিনি হয়রো উৎসবের শেষ দিনে উপস্থিত হতে পারেন। ঐশ্বরিয়া রাই বচ্চন আগামী ২৩ মে, অর্থাৎ উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে তার উপস্থিতি নিশ্চিত করা হয়নি। ফলে ভক্তদের মধ্যে অপেক্ষা ও উত্তেজনা দুটোই চলছে।



ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে প্রথম কান-এ অংশ নেন। এরপর থেকে তিনি সৌন্দর্য ও ফ্যাশনের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান। ২০০৩ সালে তিনি ইতিহাস তৈরি করেন প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হন। তার অনেক লুক, যেমন ২০১৭ সালের সিন্ডারেলা-অনুপ্রাণিত নীল গাউন এবং ২০১৮ সালের প্রজাপতি-থিমড পোশাক, আজও আলোচনায় থাকে।

এবার উৎসবে বেশ কয়েকজন ভারতীয় তারকা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আলিয়া ভাট, মৌনি রায়,হুমা কুরেশি, আদিতি রাও হায়দারি ও জ্যাকলিন ফার্নান্দেজ অন্যতম। এবার দেখার পালা এই বছরের কান উৎসবে ঐশ্বরিয়া হাজির হয়ে কি চমক দেন। অভিনেত্রীর ভক্তরা সেই অপেক্ষায় আছেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..