✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২০, | ১৩:২৭:৫৮ |
রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ে চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত বারোটার দিকে আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

দগ্ধরা হলেন- সোহরাব (২০), শামীম (১৮), সুজিত দাস (২৮) ও মোনায়েম হোসেন (৩৩)।

বুধবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, মধ‍্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালের জরুরি বিভাগকে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজনকে আমরা ভর্তি দিয়েছি। অপর দুজনের জরুরি বিভাগের অবজারভেশন রাখা হয়েছে। তাদের সবার ইনহ‍্যালেশন বার্ন রয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রনি জানান, আহতরা সবাই শান্তিনগরে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের কর্মচারী। গতরাতে মার্কেটের বেজমেন্টে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে থেকে দগ্ধ হয় তারা। পরে তাদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসকরা দুজনকে ভর্তি দেন। বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..