সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৯, | ১৮:৪৩:৩৪ |

রাজধানীর পল্লবীতে রামিসা (৮) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত রামিসা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদী গ্রামের রিকশা মিস্ত্রি হান্নান ও পারভিন দম্পতির মেয়ে।

মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার এসআই মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া।

তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের মিল্লাত ক্যাম্প সংলগ্ন ৭ নম্বর রোডের একটি বাসা থেকে রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় বাসায় অন্য কেউ ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের বাসার বাসিন্দা সোহেল রানা (৩২) শিশুটিকে হত্যা করে পালিয়ে গেছেন। নিহত রামিসা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদী গ্রামের রিকশা মিস্ত্রি হান্নান ও পারভিন দম্পতির মেয়ে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ।

এসআই ওয়াহিদুজ্জামান ভূঁইয়া বলেন, কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..