✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ট্রাম্পের চেয়ে ১৫ লক্ষের বেশি দর্শক বাইডেনের অভিষেকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২২, | ০৫:১৪:৪৭ |

জো বাইডেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ক্ষণ টেলিভিশনে দেখেছেন ৪ কোটি মানুষ। ২০০৯ সালে বারাক ওবামা প্রথম মেয়াদে শপথ নেয়ার পর এটাই সবচেয়ে বেশি দেখা অভিষেক অনুষ্ঠানের রেকর্ড গড়েছে। নিউইয়র্ক টাইমস, লস এঞ্জেলস টাইমস, শিকাগো ট্রিবিউন সহ যুক্তরাষ্ট্রের অনেক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ১২ টা থেকে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত স্থায়ী বাইডেনের শপথ গ্রহণ এবং অভিষেক উপস্থিতি ব্রডকাস্ট নেটওয়ার্ক এবিসি, সিবিএস এবং এনবিসি সম্প্রচার করে। আর কেবল নিউজ চ্যানেলের মধ্যে সিএনএন, ফক্স নিউজ, এমএসএনবিসি ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেন। ফাস্ট ন্যাশনাল রেটিংস অনুযায়ী যার দর্শক ছিল ৩ কোটি ৯৯ লক্ষ। ২০১৭ সালে ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান দেখা দর্শকদের চেয়ে যা ১৫ লক্ষেরও অনেক বেশি।

আর ওবামার প্রথম অভিষেক অনুষ্ঠান দেখেছিল ৫ কোটি ১০ লক্ষ মানুষ। যদিও দ্বিতীয় মেয়াদের অনুষ্ঠান সেরকম দর্শক টানতে পারেনি, স্বভাবতই যেহেতু একই ব্যক্তি দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..