✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এসএসএফ পেল ১৮০০ সিসি মোটর সাইকেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২০, | ১৬:১৬:৩৬ |

রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কাছে দুটি ফ্ল্যাগশিপ ‘জিএল ১৮০০ গোল্ডউইং’ মোটর সাইকেল হস্তান্তর করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সম্প্রতি তার কার্যালয়ে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানের কাছে ১৮০০ সিসির মোটর সাইকেল দুটির চাবি হস্তান্তর করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাৎসুকি।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, পিএমও সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, শিল্প সচিব আব্দুল হালিম, জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরডিএ’র চেয়ারম্যান মো. কামরুল আহসান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..