✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ১২:৩৮:৪১ |

মেহেরপুরের গাংনী উপজেলায় মুদি দোকানের সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী বাবুল হোসেন প্রতিদিনের মতো গতকাল রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার দোকানের সামনে লালটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু এবং হাতে লেখা হুমকিমূলক দুটি চিরকুট রেখে যায়।  

সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়রা দোকানের সামনে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে বাবুল হোসেনকে খবর দেন। পরে বিষয়টি গাংনী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে।

মুদি ব্যবসায়ী বাবুল হোসেন জানান, সকালে খবর পেয়ে দোকানে এসে তিনি বোমা সদৃশ বস্তু ও চিরকুট দেখতে পান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করেছে। নিরাপত্তার স্বার্থে বস্তুগুলো পানি ভর্তি বালতিতে রেখে থানায় নেওয়া হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া চিরকুটে হুমকিমূলক বার্তা এবং কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..