✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ১২:২৩:৪১ |
ঝিনাইদহে একই সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার সময় নিজ বাড়িতে ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়।

নিহত মজিবর খাঁ (৬০) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে এবং মজিবর খাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

স্বজনরা জানান, আজ সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যায়। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায় , পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। একই সঙ্গে স্বামী-স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানাতে একটি অপমৃত্যু মামলা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..