সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চীনে চাকাবিহীন ট্রেন চললো ৬২০ কিলোমিটার বেগে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২০, | ১২:২৬:৩৩ |

হাইস্পিড ট্রেন প্রযুক্তিতে চীন অন্যান্য উন্নত দেশগুলোকে বেশ কয়েক কদম পেছনে ফেলে দিয়েছে। এবার আরও একটি উন্নত প্রযুক্তির ট্রেন প্রকাশ্যে আনল চীন। সম্প্রতি তারা ‘ম্যাগলেভ’ প্রযুক্তি নির্ভর এক প্রোটোটাইপ ট্রেনের পরীক্ষা করল। এই ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘণ্টায় ৬২০ কিলোমিটার।

‘ম্যাগলেভ’ শব্দটি এসেছে ম্যাগনেটিক লেভিটেশন শব্দ যুগল থেকে। অর্থাৎ এই প্রযুক্তিতে ট্রেনকে তড়িৎ চুম্বকীয় শক্তির দ্বারা উত্তোলন করে প্রায় ভাসমান অবস্থায় এগিয়ে নিয়ে যাওয়া হয়। এর ফলে ট্রেন লাইনের সঙ্গে ইঞ্জিন বা কামরার ঘর্ষণ হয় না। ফলে গতি অনেক বাড়িয়ে দেওয়া যায়।

চীনের এই প্রোটোটাইপ ট্রেনটি তৈরি করেছেন দ্যা সাউথওয়েস্ট জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এই ট্রেনে কোনও চাকা নেই। এই ট্রেনটি চুম্বকীয় বলেই রেল লাইনের উপর ভাসমান অবস্থায় থাকে ট্রেনটি। ৬৯ ফুটের এই প্রোটোটাইপটি বুধবার চীনের চেংদু-তে প্রকাশ্যে আনা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..