✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাংলাদেশে আসছে রয়েল এনফিল্ড মোটরবাইক!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১৯, | ০৯:৫৪:৩৫ |

ব্রিটেনের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ‘রয়েল এনফিল্ড’ আসছে বাংলাদেশে। ইফাদ অটোসের হাত ধরে বাংলাদেশে আসছে এই বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড।

এছাড়াও কারখানা নির্মাণের পরিকল্পনাও রয়েছে তাদের।

তবে রয়েল এনফিল্ড আসার পথে বাধা, সিসির সীমা নিয়ে বাংলাদেশের আইন।

বাংলাদেশে বর্তমানে ১৬৫ সিসি পর্যন্ত মোটরবাইক বাজারে ছাড়ার অনুমতি থাকলেও এই বিধিতে সংশোধন আসার কথা রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জাপানের ব্র্যান্ড সুজুকি সরকারের কাছে সিসির সীমা তুলে দেওয়া নিয়ে আবেদন করেছে।

একইরকম আবেদন করেছে রানার অটোমোবাইলস এবং জাপানেরই আরেক ব্র্যান্ড কাওয়াসাকিও।

এ বিষয়ে ইফাদ অটোস গণমাধ্যমকে জানিয়েছে, যদি মার্চের ভেতর সিসি সীমা তুলে নেওয়া হয় তাহলে আগামী মে মাস থেকেই রয়েল এনফিল্ড মোটরসাইকেল আসছে বাজারে।

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শিল্পনগরে ৩০ একর জমি কিনেছে ইফাদ।

রয়েল এনফিল্ড এর তিনটি মোটরসাইকেল রয়েছে ৩৫০ সিসি ক্যাটাগরিতে। এই তিনটি হচ্ছে Royal Enfield Meteor 350, Royal Enfield Bullet 350 এবং Royal Enfield Classic 350 । লুক-ডিজাইন সব কিছু মিলিয়ে অসাধারণ এই তিনটি বাইক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..