✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যুক্তরাষ্ট্রে রানওয়েতে ঢুকে পড়েন এক ব্যক্তি, অতঃপর...

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ১২:২২:৫১ |

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বিমানবন্দরের লোহার বেড়া টপকে তিনি রানওয়েতে ঢুকে পড়েন। এর মাত্র দুই মিনিট পর একটি বিমান তাকে ধাক্কা দেয়।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ১৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান ডেনভার থেকে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করছিল। এ সময় রানওয়েতে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা দেয় বিমানটি। এরপর বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলট জরুরিভাবে রানওয়েতেই যাত্রীদের নামিয়ে দেন।

ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি বিমানবন্দরের কোনো কর্মী নন বলে ধারণা করা হচ্ছে। তিনি কীভাবে নিরাপত্তা বেড়া টপকে রানওয়েতে ঢুকলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পরপরই পাইলট কন্ট্রোল টাওয়ারকে বিষয়টি জানান এবং ইঞ্জিনে আগুন লাগার কথাও বলেন।

ফ্রন্টিয়ার এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ৪৩৪৫ নম্বর ফ্লাইটে এ ঘটনা ঘটে। কেবিনে ধোঁয়া দেখা দেওয়ার পর পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। পুরো ঘটনার তদন্ত চলছে। এয়ারবাস এ৩২১ মডেলের বিমানটিতে ২২৪ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..