✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৫৪ শিক্ষার্থীর ফল নিয়ে শঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ১১:০৯:১৪ |
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসএসসির ব্যবসায় শিক্ষা শাখার ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় ভুল সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় ৫৪ শিক্ষার্থীর ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার  আড়াইহাজার উপজেলার শম্ভুপুরা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা যায়, আতাদী উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মোট ২৫৪ জন শিক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪০১ নম্বর কক্ষে থাকা ৫৪ জন পরীক্ষার্থীর ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের হাতে ভুলবশত ২০২৫ সালের সিলেবাস ভিত্তিক প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচির বাইরে প্রশ্নের মুখোমুখি হয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়।

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে কেন্দ্র জুড়ে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু সমাধান ও ন্যায্য মূল্যায়নের দাবি জানান।

শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক মাহমুদুল হাসান মৃধা বলেন, ‘ভুলটি সুপারের কারণে হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে, যাতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই ধরনের ঘটনায় ১৭৭ জন শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।

পরে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব মহিউদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..