✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সুইডেনের ডাকটিকিটে সেই গ্রেটা থানবার্গ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১৮, | ০৯:১১:৩২ |

এবার সুইডেনের ডাক বিভাগ থেকে প্রকাশিত ডাকটিকিটে ব্যবহার করা হয়েছে আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের ছবি। বিখ্যাত ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ, অভিনেত্রী গ্রেটা গার্বোর মতো তারকাদের সঙ্গে এবার ডাক টিকিটে জায়গা করে নিলো থানবার্গও। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।

খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে এসব ডাকটিকিট বিক্রি শুরু হয়েছে। হলুদ রেইনকোট পরে গ্রেটা পাহাড় ঘেঁষে দাঁড়িয়ে পাখির ঝাঁক দেখছে এমন একটি আলোচিত ছবি স্ট্যাম্পে ব্যবহার করা হয়েছে।
এ নিয়ে সুইডিশ ডাকবিভাগের প্রধান ক্রিস্টিনা ওলফডটার বলেন, আমরা আশা করছি গ্রেটার ছবি প্রকাশের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। কয়েক মিলিয়ন স্ট্যাম্পের অনেকগুলোতেই রয়েছেন গ্রেটা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..