✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

লেবাননের দক্ষিণে থাকা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ১২:১৭:৩২ |
লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে, ছুর, বিন্ত জবেইল, মারজায়ুন এবং সাঈদা ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রামাঞ্চলে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয়গ্রহণের অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে, এমন স্থাপনা পরিহার করে চলতে হবে। যেসব স্থানে কফিল বা স্পন্সর, তাদের পরিবার কিংবা ম্যানেজমেন্টের লোকজন অবস্থান করছেন না, সেসব স্থান ত্যাগ করে নিরাপদ এলাকায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..