✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

৬০ কেজি গাঁজার জন্য ফেলে গেলেন ২০ লাখের গাড়ি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ২২:০২:২৩ |

কুমিল্লার হোমনায় পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার মাথাভাঙা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকা থেকে ধাওয়া করে পাশের মেঘনা থানার মানিকারচর এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। 

পুলিশ জানিয়েছে, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা হলেও পাচারকারীর ফেলে যাওয়া গাড়িটির দাম প্রায় ২০ লাখ টাকা।

পুলিশ জানায়, হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মাথাভাঙা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় ছিনাইয়া থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেয় পুলিশ। সংকেত অমান্য করে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিছু ধাওয়া করে পার্শ্ববর্তী মেঘনা থানার মানিকারচর এলাকায় গিয়ে গাড়িটি আটক করে। এসময় চালক পালিয়ে যায়। গাড়িটি তল্লাশি করে পেছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানিয়েছেন, গাঁজা ও প্রাইভেটকারটি থানা হেফাজতে রয়েছে। গাঁজার মূল্য ৬ লাখ টাকা হবে। গাড়িটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..