✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি-আমেরিকান জাইন সিদ্দিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১৪, | ০৬:৪৪:৩৬ |

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের অফিসের একটি গুরুত্বপূর্ণ পদে জো বাইডেন একজন বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকানের নাম ঘোষণা করেছেন। তার নাম জাইন সিদ্দিক।

প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অফিসিয়াল ট্রানজিশন ওয়েবসাইট বিল্ডব্যাকবেটার.গভ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের বিভিন্ন সংবাদপত্রেও তাকে ‘বাংলাদেশি আমেরিকান’ পরিচয় দিয়ে প্রতিবেদন করা হয়েছে।

বুধবার বাইডেনের ট্রানজিশান টিম হোয়াইট হাউসের বিভিন্ন পদে নতুন অনেকের নাম ঘোষণা করে যাদের মধ্যে জাইনের নামও রয়েছে। তিনি হতে যাচ্ছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের ‘সিনিয়র এডভাইজার’। বাংলাদেশি বংশদ্ভূত হলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রিন্সটেন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুলের গ্রাজুয়েট জাইন বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশনের ডমিস্টিক এন্ড ইকোনমিক টিমের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস যখন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিতর্কে অংশ নেয়ার জন্য টিম করেছিলেন, সেখানেও ছিলেন জাইন।

প্রসঙ্গত, জাইন সিদ্দিকই প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..