✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এপ্রিলে চীনের সয়াবিন আমদানি বেড়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ১৯:১৩:৩৭ |
চীনে সয়াবিন আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের এপ্রিলে এ কৃষিপণ্যের আমদানি বেড়েছে প্রায় ৪০ শতাংশ। মূলত ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মতো বড় উৎপাদনকারী দেশগুলো থেকে সরবরাহ বাড়ায় আমদানির গতি বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

সাম্প্রতিক তথ্যানুযায়ী, এপ্রিলে চীন মোট ৮৪ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি করেছে। মার্চের তুলনায় এ আমদানির পরিমাণ দ্বিগুণেরও বেশি। গত মার্চে আমদানির পরিমাণ ছিল ৪০ লাখ ২০ হাজার টন। তবে আমদানির এ চিত্র বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কিছুটা কম। বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল থেকে সয়াবিন আসার পরিমাণ আরো বেশি হবে।

আমদানি বাড়ার পেছনে ব্রাজিলের রেকর্ড ফলন এবং যুক্তরাষ্ট্রের নিয়মিত সরবরাহ বড় ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী জুন পর্যন্ত আমদানির এ ধারা অব্যাহত থাকবে। এপ্রিল-জুন পর্যন্ত প্রতি মাসে গড়ে এক কোটি টনের বেশি সয়াবিন চীনের বন্দরে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিশ্ববাজারের ব্যবসায়ীরা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের দিকে তাকিয়ে আছেন। বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠেয় এ সম্মেলন থেকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের সয়াবিন কেনার বিষয়ে গুরুত্বপূর্ণ আভাস পাওয়া যেতে পারে।

চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) চীন সব মিলিয়ে ২ কোটি ৫২ লাখ টন সয়াবিন আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। সয়াবিনের পাশাপাশি মাংস আমদানির তথ্যও প্রকাশ করা হয়েছে। এপ্রিলে চীন ৫ লাখ ৭ হাজার টন মাংস আমদানি করলেও বছরের প্রথম চার মাসে সামগ্রিক মাংস আমদানির পরিমাণ গত বছরের চেয়ে প্রায় ২ দশমিক ৯ শতাংশ কমেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..