✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জাপানে ব্যবহৃত গাড়ির বাজার ৫.৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ১৮:৩১:৫৬ |
জাপানে নতুন উচ্চতায় পৌঁছেছে ব্যবহৃত বা পুরনো গাড়ির বাজারের আকার।

২০২৫ সালে বাজারটির আকার ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়িয়েছে, যা পাঁচ বছরের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। রিক্রুট হোল্ডিংসের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, জাপানে ব্যবহৃত গাড়ির গড় দাম দাঁড়িয়েছে ১৭ লাখ ৫০ হাজার ইয়েন। অন্যদিকে দেশটিতে একটি নতুন গাড়ি কিনতে গুনতে হয় প্রায় ৩৫ লাখ ইয়েন। বাজার বিশ্লেষকরা বলছেন, কাঁচামালের দাম বাড়ায় নতুন গাড়ির দাম এখন সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে মানুষ এখন ব্যবহৃত গাড়ির দিকে ঝুঁকছে। খবর জাপান টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..