✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

উত্তর কোরিয়ায় তীব্র খরা ফসল রক্ষায় বিশেষ উদ্যোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৪:০৫:০৪ |
উত্তর কোরিয়ায় অস্বাভাবিক ও তীব্র খরার হাত থেকে ফসল রক্ষায় দেশজুড়ে জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে।

আসন্ন ধান রোপণের মৌসুমের আগে এ খরা দেশটির খাদ্যনিরাপত্তার ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর বরাদ দিয়ে সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়, কৃষি উপকরণ সরবরাহ ও সেচ ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে গম ও বার্লির মতো আগাম ফসলগুলো যাতে পানির অভাবে নষ্ট না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দেয়া হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী পাক থায়ে সং দক্ষিণ ও উত্তর হোয়াংহাই প্রদেশসহ বিভিন্ন কৃষি এলাকা পরিদর্শন করেছেন। তিনি কর্মকর্তাদের বিদ্যমান সেচ ব্যবস্থা আরো শক্তিশালী করতে এবং পানির প্রতিটি উৎসের সঠিক ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

২০২৪ সালে এক দলীয় সভায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি দিয়েছিলেন, জনগণকে পর্যাপ্ত খাদ্য দিতে না পারা একটি গুরুতর রাজনৈতিক সমস্যা। নব্বইয়ের দশকের দুর্ভিক্ষ থেকে শুরু করে সীমান্ত বন্ধ থাকা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি দীর্ঘদিন ধরেই খাদ্য সংকটে ভুগছে। জাতিসংঘের মতে, নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ ও আধুনিক কৃষি সরঞ্জামের অভাবে উত্তর কোরিয়ার খাদ্য উৎপাদন চাহিদার তুলনায় অনেক কম, যা দেশটিকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিেয়ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..