✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৭:৫৯:৩২ |

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রিয়াদ রশিদ (২৭)। তিনি জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াদ রশিদ ২০২৪ সালের অক্টোবরে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে রাশিয়ায় যান। পরে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে তিনি কর্মরত ছিলেন।

নিহতের চাচাতো ভাই জহিরুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে রিয়াদের শেষ যোগাযোগ হয় ২৮ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল রাত পর্যন্ত তাকে অনলাইনে সক্রিয় দেখা গেছে। পরে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাশিয়ায় থাকা তার সহকর্মী লিমন দত্ত মেসেজিং অ্যাপের মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর খবর জানান।

লিমন দত্ত জানান, গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই বাংলাদেশি ও একজন নাইজেরিয়ান সেনা নিহত হন। আহত হন আরও তিনজন। এ সময় তিনিও আহত হয়ে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাধ্যমেই রিয়াদ রশিদের মৃত্যুর খবর নিশ্চিত হয় পরিবার।

তবে এখনো পর্যন্ত রিয়াদ রশিদের মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় রয়েছে পরিবার।

রিয়াদের বাবা আবদুর রশিদ বলেন, ছেলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি তাকে জানায়নি। জানলে কখনোই তিনি অনুমতি দিতেন না। তিনি বলেন, “ছেলের মরদেহও পাচ্ছি না, এমন কষ্ট কীভাবে সহ্য করব।”

স্থানীয় জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম জানান, রিয়াদ খুবই ভালো স্বভাবের ছিলেন এবং সবার সঙ্গে তার সুসম্পর্ক ছিল। খবর পাওয়ার পর তিনি পরিবারের বাড়িতে যান এবং তাদের পাশে থাকার চেষ্টা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এমরানুল কবির  জানান, পুলিশ ঘটনাটি জানার পর রিয়াদের বাড়িতে যায় এবং পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা  বলেন, মরদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারকে সহায়তা করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..