✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চায়ের পাশাপাশি ইয়াবা বিক্রি করতেন মা-ছেলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৭:৫২:৩০ |

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বড়বিলা স্লুইস গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মুক্তা বেগম (৩৭) ও তার ছেলে সজীব আহম্মেদ শুভ (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বড়বিলা স্লুইস গেট এলাকায় মুক্তা বেগম দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। পরে শুক্রবার রাতে ওই দোকানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে দোকান থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩৩ হাজার টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মা ও ছেলেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি নজমূল হক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..