✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সকালে মৃত্যুর খবর, বিকেলে শক্তি কাপুর নিজেই দিলেন ভিডিও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৩:৪৮:২৬ |
বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরকে ঘিরে শুক্রবার সকালেই ছড়িয়ে পড়ে মৃত্যু গুজব। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্টে তার মৃত্যুর খবর দাবি করা হলে ভক্তদের মধ্যে তৈরি হয় তীব্র উদ্বেগ। তবে অল্প সময়ের মধ্যেই নিজেই সামনে এসে সব গুজব ভেঙে দেন এই অভিনেতা।

শুক্রবার ৮ মে সকাল থেকে ছড়িয়ে পড়া ওই খবরে বিভ্রান্তি তৈরি হলে শক্তি কাপুর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি স্পষ্ট করে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবরটি পুরোপুরি মিথ্যা।

ভিডিও বার্তায় শক্তি কাপুর বলেন, সবাইকে স্বাগত। আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এসব খবর উপেক্ষা করুন।

ঘটনাটিকে হালকাভাবে নেননি ৭৩ বছর বয়সী এই অভিনেতা। বরং ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। জানিয়েছেন, এ ধরনের অপপ্রচারের জন্য তিনি আইনি ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, আমি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করতে যাচ্ছি। যা ঘটেছে তা মোটেই গ্রহণযোগ্য নয়।

বলিউডে তারকাদের নিয়ে এমন মৃত্যু গুজব নতুন নয়। এর আগেও কলকাতার প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি, পরিচালক হরনাথ চক্রবর্তীসহ অনেকেই একই ধরনের বিভ্রান্তিকর তথ্যের শিকার হয়েছেন।

শক্তি কাপুরের সুস্থতার খবর প্রকাশ্যে আসার পর স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। সামাজিক মাধ্যমে অনেকেই এই ভুয়া খবর ছড়ানোর তীব্র নিন্দা জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..