✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিএনপি করায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি: উজ্জ্বল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৩:৪১:১২ |
সত্তর দশকের জনপ্রিয় চিত্রনায়ক ও বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ দাবি করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন বিএনপি করার কারণে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এফডিসির নানা সংকট ও নিজের দীর্ঘ ক্যারিয়ারের বঞ্চনার কথা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

এফডিসির বর্তমান এমডিকে অযোগ্য আখ্যা দিয়ে উজ্জ্বল বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ে যখনই কথা হয় তখন প্রথম কথাই হলো এই অযোগ্য এমডিকে ইউনুস সরকারের সময় নাহিদ বসিয়ে দিয়ে গেছেন। আমরা এর পরিবর্তন চাই। যেহেতু তার চুক্তিভিত্তিক চাকরি তাই চুক্তি বাতিল করে দেওয়াটা সহসাই হয়ে যাবে বলে আমি মনে করি। যেদিন তার নিয়োগ হয়েছে সেদিন থেকেই আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। এই দেড় বছরে চলচ্চিত্র শিল্পে তার কোনো অবদান নেই এবং এফডিসির কোনো সমস্যার সমাধান তিনি করতে পারেননি।’



নিজের বঞ্চনার কথা তুলে ধরে এই প্রবীণ অভিনেতা বলেন, ‘আমি ১৯৭৯ সাল থেকে কাজ করছি। সব সরকারের আমলেই ছবি করেছি। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো জাতীয় পুরস্কার পাইনি। আমি কি অযোগ্য সেজন্য পাইনি তা তো না। আমার চেয়ে অধম অনেকেই অনেক কিছু পেয়েছে। আমাকে না দেওয়ার কারণ হলো আমি বিএনপি করি এবং তাদের সঙ্গে কোনো আপস করিনি। আমার আদর্শের ওপর নির্ভর করে আমি রাজনীতি করব ব্যক্তিগত কোনো ফায়দার জন্য নয়।’

চলচ্চিত্রের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র শিল্পের উন্নয়ন হলে আপনারও হবে আমারও হবে। যোগ্য লোকদের মাধ্যমে এই শিল্পের উত্তরণ ঘটাতে হবে। আমরা সবাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে চলচ্চিত্রের উন্নয়নের জন্যই আজ একত্রিত হয়েছি। যারা চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সব সময় চলচ্চিত্রের কথাই বলতে হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..