✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই সুর বদল সৌমিতৃষার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৩:৩৮:৫৪ |
বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে ‘সুর বদল’ নিয়ে। রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় নজরে আসছে একাধিক পরিচিত মুখের বদলে যাওয়া অবস্থান। সেই তালিকায় এবার নতুন করে আলোচনায় উঠে এলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।

একসময় যাকে তৃণমূল শিবিরের ঘনিষ্ঠ মুখ হিসেবে দেখা গিয়েছিল, সেই সৌমিতৃষাই এবার প্রকাশ্যে শুভেচ্ছা জানালেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আর তারপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।



গত লোকসভা নির্বাচন থেকে শুরু করে সাম্প্রতিক বিধানসভা ভোট- বিভিন্ন সময় তৃণমূলের একাধিক প্রচারমঞ্চে দেখা গিয়েছিল ‘মিঠাই’ খ্যাত এই অভিনেত্রীকে। শুধু সরকারি অনুষ্ঠানই নয়, শহরতলি থেকে গ্রামাঞ্চল- বিভিন্ন এলাকায় গিয়ে ভোট প্রচারেও অংশ নিয়েছিলেন তিনি। এমনকি দ্বিতীয় দফার ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ছড়িয়ে পড়া বিকৃত মিম প্রসঙ্গেও ভোটারদের সচেতন হওয়ার বার্তা দিয়েছিলেন সৌমিতৃষা।

কিন্তু রাজনৈতিক পালাবদলের আবহে এবার যেন বদলে গেল অভিনেত্রীর সুরও। নতুন সরকারের শপথগ্রহণের আগের দিন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ভারতীয় জনতা পার্টি এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনাও করেন অভিনেত্রী।

সৌমিতৃষা লেখেন, নতুন সরকারের হাত ধরে বাংলায় উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে বলেই তিনি আশাবাদী। রাজ্যের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন এবং আরও ভালো সুযোগ তৈরির প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি নতুন সরকারের শক্তি, প্রজ্ঞা ও সাফল্য কামনা করেন অভিনেত্রী।

এই পোস্ট সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। একাংশের প্রশ্ন, এতদিন যিনি তৃণমূলের ঘনিষ্ঠ মুখ ছিলেন, তিনি কি এবার নতুন রাজনৈতিক হাওয়ায় নিজেকেও বদলে ফেললেন? কেউ কেউ আবার সরাসরি ‘ডিগবাজি’ দেওয়ার অভিযোগও তুলেছেন অভিনেত্রীর বিরুদ্ধে।

তবে সমালোচনার পাশাপাশি অন্য একটি অংশ সৌমিতৃষার এই বার্তাকে সৌজন্য হিসেবেই দেখছেন। তাদের মতে, রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারকে শুভেচ্ছা জানানো অস্বাভাবিক কিছু নয়।

সব মিলিয়ে, রাজনৈতিক বদলের এই সময়ে সৌমিতৃষা কুণ্ডুর একটি পোস্টই এখন বিনোদন ও রাজনৈতিক দুই মহলেরই আলোচনার কেন্দ্রে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..