✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অসাধারণ অভিনয়ের জন্য আরিফিন শুভকে নিয়ে গর্বিত তিশা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৮, | ২২:১৩:০৫ |
বলিউডে যাত্রার শুরুতেই প্রশংসায় ভাসছেন ঢালিউডের তারকা অভিনেতা আরিফিন শুভ। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয়ের পর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের পর্যালোচনায় উঠে এসেছে তার নাম। কোথাও তাকে বলা হয়েছে ‘স্ট্যান্ডআউট লিড’, আবার কোথাও পুরো সিরিজের সবচেয়ে শক্তিশালী উপস্থিতি হিসেবে প্রশংসা করা হয়েছে।

এবার সেই প্রশংসার তালিকায় যোগ দিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ‘জ্যাজ সিটি’ দেখার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরিফিন শুভর কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘দয়া করে সনি লিভে ‘জ্যাজ সিটি’ দেখুন। অসাধারণ অভিনয়। তোমাকে নিয়ে খুব গর্বিত আরিফিন শুভ।’



গত ১৯ মার্চ মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। প্রায় ১০ পর্বের এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র জিমি রায়ের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। পুরো সিরিজে তাকে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি-চারটি ভাষায় অভিনয় করতে দেখা গেছে।

এর আগে আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘মুজিব’ সিনেমায়। সেই সময়ও শুভর অভিনয় এবং চরিত্রের জন্য নেওয়া প্রস্তুতির প্রশংসা করেছিলেন তিশা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..