✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এবার গভর্নরও রাজি, মুখ্যমন্ত্রী পদে ‘থালাপতি’র শপথ শনিবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৮, | ২১:০৯:৩০ |

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় শাসনের অবসান ঘটিয়ে এক নতুন ভোরের সূচনা করতে চলেছেন সুপারস্টার বিজয়। রুদ্ধশ্বাস নাটকীয়তা আর নানা টানাপোড়েনের পর অবশেষে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করেছে তার দল ‘তামিলগা ভেট্টি কাঝাগাম’ (টিভিকি)। 

আজ শুক্রবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল আর.ভি. আরলেকারের সঙ্গে দেখা করেন বিজয় এবং ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের দাবি জানান। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামীকাল শনিবার সকাল ১১টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন এই অভিনেতা-রাজনীতিবিদ।

গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিজয়ের টিভিকি। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ থেকে তারা ছিল মাত্র ১০ আসন দূরে। 

গত দুই দিন ধরে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ ছাড়া তিনি কাউকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না। এরপরই শুরু হয় পর্দার আড়ালের রাজনৈতিক সমীকরণ বদলের পালা। ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ ৬২ বছরের আধিপত্য ভাঙতে বিজয়কে সমর্থন দিতে এগিয়ে আসে কংগ্রেস। পুরনো মিত্র ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজয়ের শিবিরে যোগ দেয় তারা। কংগ্রেসের ৫ জন বিধায়কের পাশাপাশি ভিসিকে এবং বাম দলগুলিও বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত নিলে ম্যাজিক ফিগার স্পর্শ করা সহজ হয় বিজয়ের পক্ষে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..