✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কেরালায় ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ আতঙ্ক, চার মাসে ১৭ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৬, | ২১:৪০:১৮ |

ভারতের কেরালা রাজ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সংক্রমণ, যার বৈজ্ঞানিক নাম নিগ্লেরিয়া ফাউলেরি সংক্রমণ। চলতি বছরের প্রথম চার মাসে এই সংক্রমণে ১৭ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত ৯৬ জন। তবে আগের তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, একসময় এই রোগের মৃত্যুহার ছিল প্রায় ৯৯ শতাংশ, যা বর্তমানে উন্নত চিকিৎসা ও দ্রুত শনাক্তকরণের ফলে কমে ২৪ শতাংশে নেমে এসেছে।

চিকিৎসাবিজ্ঞানে ‘প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস’ নামে পরিচিত এই রোগটি মূলত উষ্ণ মিঠা পানিতে বসবাসকারী এক ধরনের অ্যামিবার মাধ্যমে ছড়ায়। বিশেষজ্ঞদের মতে, দূষিত পানি নাক দিয়ে শরীরে প্রবেশ করলে এই জীবাণু ঘ্রাণ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে মারাত্মক সংক্রমণ ঘটায়।

সংক্রমণের ২ থেকে ১৫ দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে। প্রাথমিকভাবে তীব্র মাথাব্যথা, জ্বর ও বমিভাব দেখা যায়। পরবর্তীতে ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তি, ভারসাম্যহীনতা, হ্যালুসিনেশন এবং আলোতে সংবেদনশীলতা দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় রোগী কোমায় চলে যেতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ রোগের নির্দিষ্ট প্রতিষেধক না থাকায় প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়। মিঠা পানিতে সাঁতার কাটার সময় নোজ প্লাগ ব্যবহার, পানির নিচে মাথা না ডোবানো এবং নাক পরিষ্কারে ফুটানো বা বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, পুকুর বা হ্রদে গোসলের পর জ্বর বা মাথাব্যথা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..